ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন জাকের আলী। তখন তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ১৬ বলে ১৭। ড্রেসিং রুমে গিয়ে চরম হতাশায় ব্যাট ছুঁড়ে মারার পর খেয়াল করলেন চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্রেথওয়েটকে। তিনি জানালেন জাকের নন, আউট হয়েছেন শামীম। এরপর ক্রিজে গিয়ে ব্যাটে ঝড় তুলে ৪১ বলে ৭২ রান করেন জাকের। তার রানে ভর করে ক্যারাবিয়ানদের বিপক্ষে বাংলাদেশ তুলে নেয় ৮০ রানের বড় জয়।